শিউলি সাহা মন্ত্রী হওয়ায় খুশি কেশপুর ও নন্দীগ্রামের বাসিন্দারা - The News Lion

শিউলি সাহা মন্ত্রী হওয়ায় খুশি কেশপুর ও নন্দীগ্রামের বাসিন্দারা

 


দি নিউজ লায়ন;  নন্দীগ্রামের মেয়ে শিউলি সাহা প্রথম থেকেই তৃনমূল কংগ্রেসের সাথে রয়েছেন। একবার তিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করে পরাজিত হন। তাকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের বিধানসভা নির্বাচনে  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী  করেন।তিনি জয়লাভ করে হলদিয়া থেকে প্রথম বিধায়ক নির্বাচিত হয়। 


শুভেন্দু অধিকারী অধিকারীর বিরোধী হওয়ায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হলদিয়া থেকে শিউলী সাহা কে সরিয়ে এনে  পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রে  প্রার্থী করা হয়।২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি  দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত হয়।  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় কেশপুর থেকে তিনি পুনরায় বিধায়ক নির্বাচিত হয়।


 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার সদস্য করেছেন ।সোমবার তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। কেশপুরের পাশাপাশি নন্দীগ্রামের বাসিন্দারা শিউলি সাহা কে মন্ত্রিসভার সদস্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান।দিদি তার মন্ত্রী সভার  সদস্য করায় শিউলি সাহা দিদিকে কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে তিনি বলেন আমি মানুষের জন্য কাজ করব। মানুষকে সঙ্গে নিয়ে চলবো। 


আমার প্রথম কাজ হবে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা ও করোনা পরিস্থিতির মোকাবিলা করা। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নে কাজ করে চলেছেন সেই উন্নয়ন এর ধারাকে অব্যাহত  রাখার জন্য তিনি কাজ করবেন বলে জানান। উল্লেখ করা যায় যে এক সময় মুকুল রায় ঘনিষ্ঠ ছিলেন শিউলি সাহা।মুকুল রায় বিজেপি দলে যোগদান করলে ও শিউলি সাহা তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন নি।তাই শিউলি সাহাকে মন্ত্রী করায় খুশি  কেশপুরের পাশাপাশি নন্দীগ্রামের বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.